বিয়েবাড়ি, জন্মদিন, গেট-টুগেদার বা অফিস পার্টি ! এগুলোর বড় আকর্ষণ জম্পেশ খাওয়াদাওয়া। আয়োজনের সাফল্যটা মূলত খাওয়ার ওপরই বিশেষভাবে নির্ভর করে।
খাবারের স্বাদ, মান আর বাজেট-কে সমান গুরুত্ব দিয়েই আমাদের পথচলা। এর ফলে, নানা মহলে এর ভিতরেই আমারা পরিচিতি লাভ করেছি।
বিভিন্ন অনুষ্ঠানে, সবাই সবচেয়ে ভালো খাবারটিই চায়, এটাই স্বাভাবিক। তাই খাবার সরবরাহে আমরা একটু বাড়তি সচেতন থাকি। কাচ্চি বিরিয়ানি, প্লেইন পোলাও, মোরগ পোলাওয়ের প্যাকেজ রয়েছে আমাদের। সাদা পোলাও, খাসি বা গরুর রেজালা, মুরগির রোস্ট, মুরগির গ্রিল, ফিরনি, জর্দা, বোরহানি বা দই ইত্যাদিও আমরা নিয়মিত দিয়ে থাকি। আবার এসবের বাইরে পছন্দমতো খাবারের ফরমাশও করা যায়।
যদি খাবারের পরিমাণ বেশি হয়, তবে তিন থেকে চার দিন আগে অর্ডার দিতে হবে; আর যদি কম হয়, তবে এক থেকে দুই দিন আগে অর্ডার দিলেই হবে।